বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২৩

#

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দুই দেশের মন্ত্রীপর্যায়ের ‘টু প্লাস টু’ সংলাপে যোগ দিতে তারা নয়াদিল্লি সফর করবেন। 

এবারের ভারত সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় ও বৈশ্বিক ইস্যু নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে আলোচনা করবেন মার্কিন এই দুই মন্ত্রী। খবর দ্য হিন্দুর।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী ১০ নভেম্বর ভারতে আসবেন। তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও থাকবেন। তারা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈঠকে মন্ত্রীরা বিভিন্ন দ্বিপক্ষীয় ও বৈশ্বিক ইস্যু এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চলমান ঘটনা নিয়ে আলোচনা করবেন।

যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে কয়েক মাস পরই কোয়াড সম্মেলনের আয়োজন করবে ভারত। আগামী ২৭ জানুয়ারি এই সম্মেলন হতে পারে। এ ছাড়া ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগদানের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব বিষয়ের আগেই ভারত সফর করছেন ব্লিঙ্কেন ও অস্টিন।

আরো পড়ুন: ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির ডাক দিলেন বাইডেন

এবারের ‘টু প্লাস টু সংলাপ’ নিয়ে ২০১৮ সালের পর এই ফরম্যাটে পঞ্চমবারের মতো বসছে ভারত ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি ছড়িয়ে পড়া ইসরায়েল ও হামাসের যুদ্ধের পর দুই দেশের মধ্যে এটাই প্রথম বৈঠক। ফলে এবারের বৈঠকে এই যুদ্ধ নিয়েও আলোচনা হবে। 

এ ছাড়া ইউক্রেন যুদ্ধ, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার নিয়েও আলোচনা হতে পারে। তাছাড়া নয়াদিল্লি-ওয়াশিংটন বৈঠকে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে দ্য হিন্দু।

এসকে/ 


নির্বাচন ভারত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250