বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুনীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ

ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে আলোচনা বন্ধ হয়নি : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত-চীন সীমান্ত সমস্যা প্রসঙ্গে বলেছেন, ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানকল্পে আলোচনা বন্ধ হয়নি। বরং গত তিন বছরে নয়াদিল্লি-বেইজিং এর মধ্যে  সীমান্ত সমস্যা সমাধানে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। খুব শীঘ্রই আবারো সীমান্ত সমস্যা সমাধানে বৈঠক হবে। সোমবার (৭ আগস্ট) তিনি গণমাধ্যমের সাথে কথা বলার সময় এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ভারত ও তিব্বতের মধ্যে ডি-ফ্যাক্টো সীমান্তে উত্তেজনা কমাতে চীনা কর্মকর্তাদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় সড়ক যোগাযোগ এবং সামগ্রিক অবকাঠামো উন্নয়নের জন্য পদক্ষেপও নেওয়া হচ্ছে।

একই সাথে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সাথে সড়ক ও রেল যোগাযোগের অবকাঠামো উন্নত করার ক্ষেত্রেও জোর দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের সাথে চীনা সৈনিকদের হিংসাত্মক সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্কে উত্তেজনা বেড়ে যায়। সেই ঘটনায় ভারতের ২০ জন এবং চীনের ৪৩ জন সেনা কর্মকর্তা নিহত হন। এরপর থেকে উভয় দেশ বিরোধপূর্ণ অঞ্চলে বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার সামরিক পর্যায়ে আলোচনা করেছে। 

এম/এস/এইচ/ আই. কে. জে/

চীন ভারত জয়শঙ্কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250