মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

ভিসা ছাড়াই সৌ‌দি‌তে ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

ভিসা ছাড়াই সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করতে পারবেন বাংলা‌দে‌শি নাগ‌রিকরা। সেক্ষে‌ত্রে সাউদিয়া এয়ারলাইন্স বা দেশ‌টির জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হ‌লে এ সু‌যোগ মিল‌বে।

মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

রাষ্ট্রদূত ব‌লেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়া সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে যারা ওমরাহ কর‌তে যা‌বেন, তা‌দের সাউদিয়া এয়ারলাইন্স বা সৌ‌দির জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদিতে অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন।

আরো পড়ুন : ভিসানীতি আপস হয়ে গেছে, শেখ হাসিনার অধীনেই নির্বাচন : কাদের

আল-দুহাইলান ব‌লেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেনের ভিসা থাকলেও সৌদিতে ওমরাহ পালনে এ সুবিধা পাওয়া যাবে। এছাড়া কোনো এজেন্সির সহায়তা ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।

এসকে/ 

সৌদি আরব বাংলাদেশি ওমরাহ ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250