রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ভুল বোঝাবুঝি হয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব কমেছে: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং তা কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমেছে। কূটনীতিকদের এত আসা যাওয়া এটাই প্রমাণ করে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়ার আগে সালমান এফ রহমান তার বাসভবনে উজরা জেয়ার সম্মানে নৈশভোজের আয়োজন করেন। এ সময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

সালমান এফ রহমান বলেন, কিছু বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভুল বোঝাবুঝি হয়েছিল। সে কারণে দেশটি বাংলাদেশের র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব কমেছে।

তিনি আরও বলেন, তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছেন। বলেছেন কোনো দলের পক্ষে নন তারা। গতকাল দু’দলের কর্মসূচি পালনে পুলিশের ভূমিকা নিয়েও তারা সন্তুষ্ট হয়েছেন। ভবিষ্যতে এটি অনুকরণ করতে বলেছেন। ভিসানীতিও কোনো ব্যক্তিকে টার্গেট করে তারা করেননি বলে জানিয়েছেন মার্কিন আন্ডার সেক্রেটারি।

আরো পড়ুন: বঙ্গবন্ধু টানেলের টোল নির্ধারণ

সালমান এফ রহমান আরও বলেন, দুটি দেশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। এ জন্য দরকার দুই দেশের মধ্যে বৈঠক, আলোচনা। আমরা এটিকে স্বাগত জানিয়েছি। ভুল বোঝাবুঝির অবাসনের জন্য এই বৈঠক। এর মাধ্যমে দূরত্ব কমেছে।

তিনি বলেন, দূরত্ব কমাতে দুই দেশের আসা-যাওয়া অব্যাহত থাকবে। তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এই প্রক্রিয়া চালু থাকবে।

এম/


সালমান এফ রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250