রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ভুয়া এক দফার বিরুদ্ধে খেলা হবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

#

বিএনপির এক দফা দাবির আন্দোলনকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির একদফা নয়াপল্টনে কাদা-পানিতে আটকে গেছে। খেলা হবে এই ভুয়া এক দফার বিরুদ্ধে।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃতায় তিনি একথা বলেন।

বিএনপির তোলা শেখ হাসিনার পদত্যাগের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণভবন কারো বাবার না। যতোদিন জনগণ চাইবে ততোদিন শেখ হাসিনা গণভবনে থাকবেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব-তারেক জিয়া যতো লাফালাফি, যতো তাফালিং করেন, এই লাফালাফিতে কাজ হবে না। ক্ষমতার ময়ূর সিংহাসন বহুদূর চলে গেছে। রাজনীতির খেলায় আন্দোলনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনি। রাজনীতির খেলায় আওয়ামী লীগ হচ্ছে চ্যাম্পিয়ন। আর নির্বাচনে তো আপনারা আসবেন না।

ওবায়দুল কাদের বলেন, আমরা সংঘাত করবো না। তবে শপথ নিয়েছি, আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দেবেন। ভাঙচুর করতে এলে হাত ভেঙে দেবেন।

 এর আগে বৃষ্টি উপেক্ষা করে শান্তি সমাবেশে জড়ো হন আওয়ামী লীগের তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। হাজার হাজার মানুষের ঢল নামে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। গুলিস্তান জিরো পয়েন্টকে কেন্দ্র করে চারপাশের এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।

বেলা তিনটার পর মঞ্চে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এর আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের উজ্জীবিত করতে মঞ্চে গান পরিবেশন করা হয়।

বিকেল সোয়া ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শান্তি সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আইকেজে /

ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250