শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

ভোটকেন্দ্রে উপস্থিত হবেন কিনা আমাকে হাত তুলে দেখান: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

৭ই জনুয়াীর ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদের বলেছেন, এবার একটা বড় দল নির্বাচনে নেই তাই আপনাদের দায়িত্ব বেড়ে গেছে। সবাইকে বলব যদি আপনারা আমাদের মার্কা নৌকাকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন তাহলে ৭ তারিখ ভোটকেন্দ্রে আসুন। ভোটকেন্দ্রে আপনারা উপস্থিত হবেন কিনা আমাকে হাত তুলে দেখান।

তিনি বলেন, আপনাদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আমাদের নেত্রী শেখ হাসিনার আহ্বান জানাতে এসেছি। কেউ যদি মনে করেন কাদের ভাই ত হয়ে গেছে ভোটকেন্দ্রে গিয়ে কি হবে? এটা কেউ মনে করবেন না। ভোটকেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন।

রোববার (৩১শে ডিসেম্বর) বেলা ১২টায় চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট বাজারের জিরো পয়েন্টে গণসংযোগে তিনি এ মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে বাংলাদেশে বিএনপি তা করছে। বিএনপি বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষকে আগুন দিয়ে হত্যা করছে। ওই হানাদার বাহিনী যে নিকৃষ্ট কাজ করছে তাই বাংলাদেশে করা হচ্ছে তারেক জিয়ার নির্দেশে। তার দেশে আসার সাহস নেই। বিএনপির সৎ সাহস নেই, তারা পালিয়ে গেছে।  

কাদের আরো বলেন, নির্বাচন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে যাতে ভোটকেন্দ্রে ভোটাররা না আসতে পারে। তাদের জবাব দিতে হবে। আমরা দলে দলে একত্রিত হয়ে এর জবাব দেব। ৭ই জানুয়ারি আমরা জবাব দেব। খেলা তো হবে। ৭ই জানুয়ারি ফাইনাল খেলা। আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে। বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেব না। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই।     

আরো পড়ুন: ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে নির্বাচনী প্রচার

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরো বলেন, আমি আপনাদের কাছে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামী নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি। এবারো যত বাধা আসুক ভয় পাবে না।  

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, ফেনী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে রোববার সকাল ১০টায় বাবা-মায়ের কবর জিয়ারত করে কোম্পানীগঞ্জ উপজেলায় ভোট চেয়ে এলাকায় গণসংযোগ শুরু করেন ওবায়দুল কাদের। এরপর বসুরহাট পৌরসভা, চরকাঁকড়া ইউনিয়নের সিদ্দিকীয়া বাকারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

এসময় ওবায়দুল কাদেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, তাশিক মির্জা কাদেরসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা (চেয়ার), জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল), জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতীক পেয়ে প্রচারণা করছেন। 

এ আসনে মোট ভোটারের সংখ্যা চার লাখ চার হাজার ৯৭৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার হলেন দুই লাখ নয় হাজার ৬৯৩ জন ও নারী ভোটার হলেন এক লাখ ৯৫ হাজার ২৮৪ জন। ১৩২ কেন্দ্রে ৯০০ ভোটকক্ষে এসব মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এসকে/ 

শেখ হাসিনা আওয়ামী লীগ ওবায়দুল কাদের ভোটকেন্দ্র ৭ই জানুয়ারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250