রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ভোটের দাবি নিয়ে ইসিতে যাবেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাত্র কয়েকদিন আগে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এমন অভিযোগ ফলাফলে দ্বিতীয় হওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের। লিখিতভাবে এমন অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যাবেন এই প্রার্থী। যেখানে নির্বাচনের ফল বাতিল করে সেখানে পুনর্নির্বাচনের দাবি জানাবেন হিরো আলম।

রোববার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত আবেদন করবেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

অবশ্য এরআগে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম।

হিরো আলমের দাবি, নির্বাচন সুষ্ঠু হয়নি। অনেক কারচুপি হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ভোটকেন্দ্রের বাইরে এক হাজার টাকায় এক একটি ভোট কিনেছেন। একজন নারী ভোটারকে দিয়ে ৪০টি ভোট দেওয়ানো হয়েছে। ১২-১৩ বছরের ছেলে-মেয়েদের ভোটকেন্দ্রে ঢুকিয়ে ভোট দেওয়ানো হয়েছে। যারা ভোট দিয়েছেন তাদের অনেকের নাম-ঠিকানা ভোটার তালিকায় ছিল না। এসবের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আমি নির্বাচন কমিশনে গিয়ে ভোটের ফল বাতিল চাইব এবং পুনরায় নির্বাচন আয়োজনের জন্য আবেদন করব।

আপনি আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচন করবেন না এই কথা বলার পরও পুনর্নির্বাচনের দাবির বিষয়ে তিনি বলেন, ভোট সুষ্ঠু হয়নি। আমি তো আর এমনি অভিযোগ করছি না। নির্বাচন কমিশন তদন্ত করে দেখুক। সেই তদন্ত রিপোর্ট জনগণকে দেখাক যে তারা কতটা সুষ্ঠু ভোট করেছে।

গত ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে গুলশান-বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচন।

ওআ/

হিরো আলম ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250