শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মদ্যপান আমার জীবনের সবচেয়ে বড় ভুল : রজনীকান্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘আমার জীবনে মদ না থাকলে আমি সমাজের সেবা করতাম। মদ্যপান আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’— এভাবেই কথাগুলো বলেন ভারতের তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত।

রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘জেলার’। কয়েক দিন আগে চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে এ সিনেমার অডিও লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যক্তিগত বদঅভ্যাস নিয়ে অকপটে কথাগুলো বলেন রজনীকান্ত।

রজনীকান্ত তার ভক্তদের উদ্দেশ্যে বলেন— মদপান আপনার স্বাস্থ্য ও সুখ দুটোই ধ্বংস করে দেবে।’

আরো পড়ুন: রণবীরের ছবি আঁকা জ্যাকেটে হাজির হয়ে চমকে দিলেন দীপিকা

রজনীকান্ত অভিনীত ‘কালা’ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। এ সিনেমায় মদ্যপানের ক্ষতির দিক তুলে ধরেছিলেন। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমার গল্পে কালা মাতাল হওয়ার পর অসতর্কতার কারণে নিজের স্ত্রীকে হারিয়ে ফেলেন। সেখানেই প্রথমবার অভিনেতা অ্যালকোহল এবং সিগারেটকে স্টাইল স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করেছিলেন।

রজনীকান্তের ‘জেলার’ সিনেমা পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার। রজনীকান্ত ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ। আগামী ১০ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

এসি/ আই. কে. জে/



রজনীকান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250