বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

মাত্র একদিনে মিলবে ভারতের ভিসা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবার ভারতে গমনেচ্ছু বাংলাদেশিদের দ্রুত মেডিকেল ভিসা দেয়ার উদ্যোগ নিয়েছে ভারত। 

রোববার (১৫ অক্টোবর) থেকে আবেদনের পরের দিনই রাজশাহী অঞ্চলের রোগীরা ভারতীয় মেডিকেল ভিসা পেয়ে যাবেন বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

সম্প্রতি রাজশাহীতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

মনোজ কুমার বলেন, ভারতীয় ভিসা দফতরে কাগজপত্র পৌঁছানোর পরের কার্যদিবসেই রোগী ও তার স্বজনদের মেডিকেল ভিসা দেয়া হবে।

আরো পড়ুন: পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে দুদক কী করছে, জানতে চাইলো আইএমএফ

তিনি বলেন, আমি এই সুন্দর শহরে সহযোগিতামূলক এবং দুর্দান্ত মানুষদের মধ্যে এক বছর পূর্ণ করেছি। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে মানবতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী রোববার থেকে যাদের আবেদনপত্র আমার দফতরে পৌঁছাবে, যাচাইবাছাই শেষে তারা পরের কার্যদিবসে ভিসা পাবে। একই প্রক্রিয়ায় আগামী সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসাও এক কার্যদিবসে দেয়া হবে।

ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের সমস্যার সমাধান নিয়ে সহকারী হাইকমিশনার বলেন, এখন মেডিকেল ভিসা প্রার্থীরা তাদের কাগজপত্র জমা দেয়ার তারিখ আগাম পান। ধীরে ধীরে ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের ক্ষেত্রেও সময়টাও এগিয়ে আনা হবে।

এসকে/ 

বাংলাদেশ ভারত ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250