মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

মাত্র ২৪ ঘণ্টার জন্য বিয়ে হয় যে দেশে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

বিয়ে একটি সামাজিক রীতি। যদিও বিভিন্ন ধর্মে বিয়ের নিয়ম রীতি আলাদা। শুধু ধর্মই নয়, বিভিন্ন দেশেও বিয়ের নিয়ম কানুন বিভিন্ন রকম। এ বিষয়ে প্রত্যেক দেশের নিজস্ব আইন আছে।

দেশীয় বিবাহ আর পাশ্চাত্যের বিবাহ রীতির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে। তবে রীতি নীতি যেমনই হোক না কেন, বিয়ে হলো দু’জন মানুষের মধ্যকার একটি সামাজিক মিলন।

দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অদ্ভুত সব বিবাহ-রীতির প্রচলন আছে। একই রকম আজব নিয়ম আছে আমাদের প্রতিবেশী দেশ চীনের বিভিন্ন প্রান্তেও। এই যেমন চীনের একটি স্থান আছে যেখানে বিবাহ মাত্র ২৪ ঘণ্টার জন্য বৈধ থাকে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চীনে দারিদ্র্যের কারণে যারা বিয়ের সময় পুত্রবধূদের উপহার ও অর্থ দিতে পারেন না, তাদের বিয়ে হয় না। এমন পরিস্থিতিতে সেখানকার ছেলেরা এক অনন্য পদ্ধতিতে বিয়ে করে। আর সেভাবেই তারা বিবাহিত হওয়ার তকমা পায়।

যে আজব বিয়ের কথা হচ্ছে সেটি হয় চীনের হুবেই প্রদেশে। প্রধানত এই প্রদেশের গ্রামাঞ্চলে একদিনের বিয়ে হয়। সেখানে বিয়ে হয় মাত্র ২৪ ঘণ্টার জন্য।

আরো পড়ুন : এক বিয়েতেই খরচ ৬৫০ কোটি টাকা!

এই ধরনের বিয়ের তাৎপর্য হলো, এক্ষেত্রে কোনো বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় না বা কোনো অতিথির জন্য খাবার ও পানীয়েরও ব্যবস্থা করা হয় না। এই বিয়ে হয় অত্যন্ত গোপনভাবে। তবে রিপোর্ট অনুযায়ী, গত ৬ বছরে এই প্রবণতা দ্রুতহারে বৃদ্ধি পেয়েছে।

তবে কেন একদিনের বিয়ে কেন?

রীতি অনুযায়ী হুবেই প্রদেশে বিয়ের জন্য ছেলের পরিবার ও ছেলেকে অনেক টাকা খরচ করতে হয়। এমন পরিস্থিতিতে বেশিরভাগ ছেলে বাধ্য হয়েই বিয়ে করে না।

অন্যদিকে আবার চীনে অবিবাহিত ছেলেদের মরে যাওয়াকে একেবারেই শুভ বলে মনে করা হয় না। এই কারণেই ছেলেরা তাদের একক পরিচয় মুছে ফেলতে একদিনের জন্য বিয়ে করে।

চীনের কিছু অঞ্চলে এমন প্রথাও আছে যেখানে কোনো পুরুষ অবিবাহিত থাকলে মৃত্যুপথেও তার বিয়ে দেওয়া হয়। তবে এই বিয়ের পর বিবাহিত মেয়েদের কী হয়? আসলে যে মেয়েরা একদিনের জন্য কনে সাজেন তাদেরকে অনেক টাকা দেওয়া হয়। বর্তমানে চীনে একদিনের বিয়ের ব্যবসা ব্যাপক হারেই চলছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এস/ আই.কে.জে


বিয়ে মাত্র ২৪ ঘন্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250