সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

মুক্তি পেল ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত ‘এমআর-৯’ সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমার পোস্টার: ফাইল ছবি

প্রেক্ষাগৃহে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এমআর-৯’। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমা। 

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন এ বি এম সুমন। এবার হলে মুক্তি পেয়েছে ‘এমআর-৯’ সিনেমাটির ইংরেজি সংস্করণ। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর বাংলা সংস্করণ দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

গত ১৯ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই নির্মাতা। সিনেমাটি মুক্তি পেলেও তিনি তা দেখে যেতে পারেননি। এ নিয়ে আফসোস প্রকাশ করে এ বি এম সুমন বলেন, ‌‌"তিনি আমাকে নির্বাচন করার পর আত্মবিশ্বাস পাই। চরিত্রের স্রষ্টা আমাকে নির্বাচন করেছেন, এর চেয়ে বড় অনুপ্রেরণা আর হতে পারে না। ওনার প্রতি আমি কৃতজ্ঞ, উনি থাকলে আমার খুব ভালো লাগত। প্রায় ৪ বছর ধরে সিনেমাটির পেছনে কষ্ট করেছি আমরা। অবশেষে সিনেমাটি মুক্তি পেল আজ।"   

জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের সিলভার নাইনের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে এ বি এম সুমন অভিনীত ‘এমআর-৯’। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ বাজেট।

সিনেমায় আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস, আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল প্রমুখ।

এ ছাড়া বাংলাদেশ থেকে রয়েছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা প্রমুখ। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আল ব্রাভো ফিল্মস ও চেজিং বাটারফ্লাইস পিকচারস ছবিটি প্রযোজনা করেছে।

এসকে/ আই.কে.জে


মাসুদ রানা ‘এমআর-৯: ডু অর ডাই’ হলিউড নির্মাতা আসিফ আকবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250