শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত মালদ্বীপের তিন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারত ও সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ায় মালদ্বীপের তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে দেশটির সরকার। এই পোস্ট নিয়ে ভারতে এমনকি মালদ্বীপেও ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। অনেক ভারতীয় তাদের মালদ্বীপ সফর বাতিল করেন।

মালদ্বীপ সরকার এক বিবৃতিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেশী ভারতকে ‘অবমাননা’ করে দেওয়া কিছু পোস্টের বিষয়ে ভারত সরকারের অবস্থান সম্পর্কে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকারি পদে থেকে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে।

এই তিন মন্ত্রী হলেন মরিয়াম শিউনা, মালশা শরিফ ও মাহজোম মাজিদ।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করেন। এরপর তিনি সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আবেদন করেছিলেন তিনি। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন।

এরপর বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতা ‘কড়া ভাষায়’ ওই মন্ত্রীদের বক্তব্যের নিন্দা জানান। শুরুর দিকে মালদ্বীপ সরকার বিষয়টি থেকে নিজেদের দূরে রেখেছিল। বলেছিল, ‘ওই বক্তব্য একান্তই তাদের নিজেদের, এই বক্তব্য কোনোভাবেই মালদ্বীপ সরকারের প্রতিনিধিত্ব করে না।’

আরো পড়ুন: চলতি বছর নির্বাচন হবে দক্ষিণ এশিয়ার যেসব দেশে

মালদ্বীপ সরকারের বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে বাক্‌স্বাধীনতার চর্চা করা উচিত। এবং এমনভাবে কিছু করা উচিত নয়, যাতে ঘৃণা বা নেতিবাচক কিছু ছড়ায়। এমন কিছু করা ঠিক নয়, যা মালদ্বীপ ও তার আন্তর্জাতিক অংশীদারদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে পেছনে ঠেলে দেয়। 

সরকারের এই বিবৃতির পর মালদ্বীপে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির ‘ঘনিষ্ঠ প্রতিবেশী’কে নিয়ে এমন মন্তব্যের সমালোচনা করছেন বেশ কয়েকজন বিশিষ্ট নেতাও। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এসব মন্তব্যকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সরকারকে এমন মন্তব্য করা থেকে নিজেদের দূরে রাখতে বলেন।

সূত্র: এনডিটিভি

এসি/ আই. কে. জে/ 

মন্ত্রী মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250