রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

মোবাইল-ল্যাপটপে বেশি সময় দিলে মনখারাপ কি বাড়বে?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রতিদিন নিয়ম করে কাজে যাচ্ছেন। ঘরে-বাইরে সব দিক সাধ্যমতো সামাল দেওয়ার চেষ্টা করছেন। বেশির ভাগ কাজই এখন যন্ত্রনির্ভর, তা নিঃসন্দেহে ভালো। অফিসের কাজ, বাড়ির জন্য মুদিখানার বাজারসহ যাবতীয় কেনাকাটা— সবই যন্ত্রনির্ভর।

তাই না চাইলেও ল্যাপটপ, ফোনের পর্দায় চোখ রাখতে হয় বেশি। অথচ সব করেও দিনের শেষে কেন যে মনখারাপ গ্রাস করে, তা বুঝতে পারেন না।

তবে চিকিৎসকেরা এই ধরনের মনখারাপের জন্যে কিন্তু মোবাইল বা ল্যাপটপকেই দায়ী করে থাকেন। তাঁদের মতে, দিনের অধিকাংশ সময়ে মোবাইল বা ল্যাপটপে চোখ রাখলে মস্তিষ্কের মধ্যে নিউরোকেমিক্যাল উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত করে।

যার প্রভাব পড়ে হরমোনের উপরেও। সে কারণেই একটানা বেশি ক্ষণ মোবাইল বা ল্যাপটপে চোখ রেখে কাটাতে বারণ করেন অনেকেই।

আরো পড়ুন: ফেসবুক পোস্টে রিচ বাড়াতে যা করা যাবে না

মোবাইল বা ল্যাপটপে অতিরিক্ত চোখ রাখলে শরীরে কী হয়?

১) এই ধরনের বৈদ্যুতিক যন্ত্রের সঙ্গে অত্যধিক সময় ব্যয় করলে মস্তিষ্কের রাসায়নিক উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত হয়।

২) আবেগ নিয়ন্ত্রণ, আচরণেও সমস্যা হতে পারে।

৩) উদ্বেগ, অনিদ্রা থেকে স্থুলতা— সবকিছুর জন্য দায়ী স্ক্রিনটাইম।

এসি/ আই. কে. জে/




মোবাইল-ল্যাপটপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250