বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

ম্যাংগো স্পেশাল ট্রেন চালু ২০ মে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১৬ই মে ২০২৩

#

ফাইল ছবি

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে সারা দেশে আম পরিবহনের খরচ কমাতে পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধি ও আম ব্যবসায়ী, আম চাষি ও উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আম ব্যবসায়ী আসাদুল আল মাহমুদ বলেন, ‘অনলাইনে অর্ডার সংগ্রহ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আম পাঠানো হয়। কিন্তু কুরিয়ার সার্ভিসগুলোর সেবার মান খুব খারাপ। সময়মতো পণ্য পৌঁছে না। কখনো কখনো ক্যারেট থেকে আম চুরির ঘটনাও ঘটেছে। অভিযোগ করলে পাত্তা দেয় না। কুরিয়ার সার্ভিসের কর্মচারীদের অযত্ন আর অবহেলায় লোড-আনলোডিং সময়ে ক্যারেট আছড়ে ফেললে আমের খুব ক্ষতি হয়। তা ছাড়া কুরিয়ার খরচও অনেক বেশি।’ চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মুনজের আলম মানিক আম পরিবহন, বাজারজাত খরচ কমাতে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু ও ট্রেন ছাড়ার সুবিধাজনক সময়সূচি নির্ধারণ এবং আমসহ অন্য কৃষিপণ্য পরিবহন ব্যবস্থা করার দাবি জানান।

আরো পড়ুন: উন্মুক্ত হচ্ছে চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদনের দ্বার

সভায় বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, আম পরিবহনের জন্য এবারও থাকছে বাংলাদেশ রেলওয়ের ম্যাংগো স্পেশাল ট্রেন। আম মৌসুমে শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করতে চায় বাংলাদেশ রেলওয়ে। আগামী ২০ মে ম্যাংগো স্পেশাল ট্রেন সুবিধা চালু হবে। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা অল্প খরচে ঝাঁকুনিবিহীন নিরাপদ আম পরিবহনের সুবিধা পাবেন আম ব্যবসায়ী ও সর্ব সাধারণ। সেই সঙ্গে এবার ম্যাংগো স্পেশাল ট্রেনে দুটো বাড়তি বগি দেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন কুরিয়ার সার্ভিস প্রতিনিধিদের প্রতি কেজি ১০ টাকার মধ্যে রেট নির্ধারণ ও আম পরিবহনে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জে গত দুবারের মতো এবারও থাকছে না আম ক্যালেন্ডার। আম পাকলেই বাজারে নামবে চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম।  

 এম/

 

ম্যাংগো স্পেশাল ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250