সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

যত বড় নেতা হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অপরাধী যত বড় নেতা হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, আইন সবার জন্য সমান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজই অপরাধীকে আইনের আওতায় আনা। অপরাধী যত বড় নেতা হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না।

তিনি বলেন, অপরাধী যেই হোক, কারও বিরুদ্ধে ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

এ সময় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের বিষয়ে হারুন অর রশীদ বলেন, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় দুটি ওয়ারেন্ট আছে। জেলা পুলিশের রিকোয়েস্টের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। একইসঙ্গে তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় নাশকতা মামলা রয়েছে।

তিনি বলেন, এ্যানির বিরুদ্ধে ওয়ারেন্ট হলেও তিনি আদালতে হাজির হননি, জামিন নেননি। কোনো মামলায়ই হাজির হননি। ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে পুলিশ গ্রেপ্তার করে।

এদিকে, নাশকতার মামলায় এ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ মে রাজধানীর সায়েন্সল্যাবে বিএনপির প্রায় ১০/১৫ হাজার নেতাকর্মী পদযাত্রা শেষে গণপরিবহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি শুরু করেন। এ সময় বাধা দিলে পুলিশের ওপরেও হামলা করা হয়। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করে।

এসকে/ 


সাংবাদিক ডিবিপ্রধান হারুন গোয়েন্দা পুলিশ অপরাধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250