মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার বিষয়ে দিল্লির বর্তমান ‘দৃষ্টিভঙ্গি’ ও যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: ট্রাম্প *** শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের *** দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে *** স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ভারত *** মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে: শামা ওবায়েদ *** মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির, সামনে বড় চ্যালেঞ্জ *** দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দুই বছর সময় লাগবে: তথ্য উপদেষ্টা *** কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর *** অন্তর্বর্তী সরকারের সময় স্টেট এক্সিস্ট করেছিল বলে মনে করি না: জাহেদ উর রহমান

যারা অবরোধ ডেকেছে তারাই নাশকতার সঙ্গে জড়িত: ডিএমপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজনৈতিক কর্মসূচির নামে ৩ দফায় অবরোধ দিয়ে বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এসব নাশকতায় আগুনে পুড়ে মৃত্যুসহ বেশ কয়েকজন মানুষ গুরুতর আহত হয়েছে। যারা এই অবরোধ ডেকেছে তারাই এসব নাশকতার সঙ্গে জড়িত ব‌লে জা‌নি‌য়ে‌ছে ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ (‌ডিএম‌পি)।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে অবরোধ ডেকে এখন পর্যন্ত ৬৪টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। একজন বাসের হেলপার ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসে আগুন দেয়ার সময় ১২ জন হাতেনাতে ধরা পড়েছে।

মহিদ উদ্দিন বলেন, যারা হাতেনাতে ধরা পড়েছে তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় রয়েছে। যেসব দল অবরোধ ডেকেছে তারা সেসব দলের কর্মসূচি পালন করার নামে নাশকতা চালিয়েছে।

তি‌নি বলন, রাজনৈতিক কর্মসূচির নামে যদি কর্মসূচি চলে তাহলে সর্বাত্মক সহায়তা করা হবে। কিন্তু নাশকতামূলক কর্মকাণ্ড চালালে সবাইকে আইনের আওতায় আনা হবে। যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, তদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে দায়িত্ব দেয়া হয় এবং তারা নির্বিচারে এসব নাশকতা চালায়।

তিনি আরো বলেন, জনগণ এখন সচেতন। তারাও নাশকতা ঠেকাতে সোচ্চার। ইতোমধ্যে নাশকতাকারীদের ধরিয়ে দেয়ার জন্য একজনকে পুরস্কৃত করা হয়েছে। বাকি আরও কয়েকজন আছে। তাদের বিষয় যাচাই বাছাই করা হচ্ছে।

এসকে/ 

ডিএমপি অবরোধ আগুন নাশকতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকার বিষয়ে দিল্লির বর্তমান ‘দৃষ্টিভঙ্গি’ ও যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: ট্রাম্প

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ভারত

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250