মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রওনা দিয়েছেন ইমরান খানের সমর্থকেরা—লক্ষ্য ইসলামাবাদ *** জাতীয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এশিয়ায় শক্তিশালী অংশীদারত্ব গড়তে চায় ডেনমার্ক: রাষ্ট্রদূত *** রমজানের আগেই তিন ধাপের ইউপি নির্বাচন *** ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও *** আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ রাত *** মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা *** বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নয়: ডেপুটি স্পিকার *** দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকান *** বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে মন্টানা প্রথম রাজ্য হিসেবে বুধবার টিকটক নিষিদ্ধ করেছে।

রাজ্য গভর্নর গ্রেগ জিয়ানফোর্টের স্বাক্ষরের মধ্যদিয়ে নিষেধাজ্ঞা সম্বলিত বিলটি আইনে পরিণত হয়েছে। এ আইন আগামী বছর থেকে কার্যকর হবে

জনপ্রিয় ভিডিও অ্যাপটি নিয়ে বিতর্ক বাড়ার প্রেক্ষিতে মন্টানা এ উদ্যোগ নিল।স্টেট ওয়েবসাইটে প্রকাশিত সদ্য প্রণীত আইনের কপিতে বলা হয়েছে, মন্টানা অঞ্চলে টিকটক নাও কাজ করতে পারে।

আইনে আরও বলা হয়েছে, প্রতিবার লংঘনের জন্যে প্রতিদিন ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে।

আরো পড়ুন: সিরিয়া যুদ্ধের পর প্রথম সৌদি আরব সফরে বাশার আল–আসাদ

এছাড়া আইন অনুযায়ী, অ্যাপল ও গুগলকে তাদের অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে নিতে হবে। না হলে তাদের জরিমানা গুণতে হবে।

তবে মামলার মাধ্যমে আইনটিকে নিশ্চিতভাবে চ্যালেঞ্জ করা হবে বলে জানা গেছে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250