বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

এশিয়ায় শক্তিশালী অংশীদারত্ব গড়তে চায় ডেনমার্ক: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৮ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

এশিয়ার দেশগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে টেকসই উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক। একই সঙ্গে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদারত্ব রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের একটি অধিবেশনে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত এ কথা বলেন।

ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের অর্থনৈতিক অংশীদারত্ব ৫০ বছরের বেশি সময়ের। দুই দেশের এই সম্পর্ক আরও বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালস বাংলাদেশে একটি কনটেইনার টার্মিনালে বিনিয়োগ করেছে। এ ছাড়া ডেনমার্কের ওষুধ কোম্পানি নোভো নরডিস্ক বাংলাদেশে যৌথ উদ্যোগে বিনিয়োগ করেছে, যার মাধ্যমে আধুনিক ডায়াবেটিসের ওষুধ উৎপাদন ও রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতেও বড় পরিসরে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। এর মধ্যে সৌরবিদ্যুৎ, ব্যাটারি ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্প রয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে এমন অংশীদারত্ব গড়ে তোলা, যাতে উভয় দেশই টেকসই প্রবৃদ্ধি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।

এশিয়ার সঙ্গে অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, আগামী দশকগুলোতে বৈশ্বিক প্রবৃদ্ধির বড় অংশ এশিয়া থেকে আসবে। তাই এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা ডেনমার্কের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপকে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হচ্ছে। এরপরও ডেনমার্ক উন্নয়ন সহযোগিতায় জাতীয় আয়ের শূন্য দশমিক ৭ শতাংশ ব্যয়ের লক্ষ্য ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250