রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার *** আখতারুজ্জামানের জামিন হয়নি, বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হট্টগোল, হাতাহাতি *** একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত করার হীন পদক্ষেপ নেওয়া হয়েছে: শফিকুর রহমান *** রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় তথ্য, গুজব ও প্রপাগান্ডা রোধে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে রাজধানীতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সোশ্যাল মিডিয়ার তথ্য, গুজব ও প্রপাগান্ডার যুগে আমাদের করণীয়’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে বালাগ মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ও মাসিক মানবজীবন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগ মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আহ্বায়ক এবং অস্ট্রিয়ার মসজিদুল হিদায়ার ইমাম ও খতিব আবদুল মতিন আজহারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনবিদ ও সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল মাহমুদ ফয়জী বলেন, ‘বর্তমান সময়ে অপতথ্য ও প্রপাগান্ডা সমাজের স্থিতিশীলতা ও সত্য প্রকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমাদের নিজস্ব নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখতে হবে।’

প্রধান আলোচক মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী বলেন, ‘যেকোনো সংবাদ বা তথ্য যাচাই না করে শেয়ার করা ইসলাম ও নীতিশাস্ত্র—উভয় দিক থেকেই অনুচিত। সোশ্যাল মিডিয়ার এই যুগে সচেতনতা বৃদ্ধিই গুজব প্রতিরোধের অন্যতম হাতিয়ার।’

জনপ্রিয় উপস্থাপক লায়ন এম আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু, সাহাবউদ্দিন মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক ডা. রুহুল আমিন, পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম, কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, বিশিষ্ট মুফাসসির নাঈমুল ইসলাম ফরিদপুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. মনির হোসেন, মাদরাসায়ে আবু হুরায়রা (রাঃ)-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মুসা খান এবং নিদাউল কুরআন ওয়াসা সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল ক্বারী শহীদুল ইসলাম।

এছাড়াও বিশেষ আলোচক হিসেবে নিজ নিজ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন দৈনিক প্রথম আলোর ধর্ম বিভাগের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মনযূরুল হক, জিবিসি পিএলসির পার্টনার ও ডিরেক্টর মোহাইমেনুল অপু এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র প্রভাষক ডা. মুহাম্মদ সাইফুল আলম রোমান।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন মাসিক মানবজীবনের সম্পাদক এবং বালাগ মিডিয়া কালচারাল সোসাইটির সদস্যসচিব ইমদাদুল হক তৈয়ব। তিনি উপস্থিত সব অতিথি, আলোচক ও সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের আলোচনা নিয়মিত অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

গোলটেবিল বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250