সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হুমকি, ব্রিটিশ ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র *** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার

ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার, দিলেন বিচ্ছেদের ঘোষণা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেঙে গেল জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেমের সংসার৷ রোববার রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রীতম ও শাহতাজ দুজনেই।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে প্রীতম হাসান লিখেছেন, ‘আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’ একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ জানিয়ে তিনি বলেন, একে অপরের প্রতি তাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে। বিচ্ছেদের কারণ প্রসঙ্গে প্রীতম লেখেন, ‘সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।’

দুজনে মিলে আলোচনা করেই বিচ্ছেদের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে প্রীতম আরও লেখেন, ‘এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি।’

বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান বলেও বিবৃতিতে উল্লেখ করেন। এই পরিবর্তনের সময়টুকুতে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন এই গায়ক। একই বার্তা ইংরেজিতে নিজের ফেসবুকে প্রকাশ করেছেন শাহতাজও।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে। বিয়ের চার এবং একসঙ্গে পথচলার ১০ বছরের মাথায় এসে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ইতি টানলেন এই তারকা জুটি।

প্রীতম হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250