শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

যে কারণে নায়িকার মা-বাবাকে ঘরে আটকে রেখেছিলেন যশ চোপড়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রানি মুখোপাধ্যায়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বাংলা ছবি ‘বিয়ের ফুল’ দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এই নায়িকা। তারপর ধীরে ধীরে বলিউডে একের পর এক ছবি সুপারহিট। রানি, শাহরুখ ও কাজল অভিনীত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ আজও মানুষ দেখে।

শুধু কাজল-শাহরুখের জুটিই হিট ছিল না। হিট হয়েছিল শাহরুখ-রানির জুটিও। তবে রানি যার সঙ্গেই জুটি বেঁধেছেন তা হিট হয়েছে। সে বিবেক ওবেরয় হোক বা অভিষেক বচ্চন কিংবা অমিতাভ বচ্চন।

নব্বইয়ের দশকের শেষের দিকে বলিউড অভিনেত্রী হিসেবে উত্থান রানি মুখোপাধ্যায়ের। ‘রাজা কি আয়েগি বারাত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখলেও ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সৌজন্যে দর্শক ও অনুরাগীদের মনে নিজের জায়গা তৈরি করেন তিনি।

অভিনয় দক্ষতার কারণে একাধিক ছবির প্রস্তাব পেলেও নিজের জন্য মানানসই চরিত্র না পাওয়ায় একুশ শতকের প্রথম দিকে বেশ মুষড়ে পড়েছিলেন রানি। এমনকি, একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়েও দিচ্ছিলেন অভিনেত্রী। সেই সময় নাকি তার ওপর আরও চটে গিয়েছিলেন বলিউডের কিংবদন্তি পরিচালক ও প্রযোজক যশ চোপড়া।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রানি জানান, একবার নাকি জেদের বশে তার মা-বাবাকেও ঘরে আটকে রেখে দিয়েছিলেন প্রয়াত যশ চোপড়া। ‘মুঝসে দোস্তি করোগে’ ছবির পরে প্রায় আট মাস নাকি একটিও ছবির প্রস্তাবে সায় দেননি রানি। 

রানি বলেন, ‘আমার মা তো ভেবেছিলেন, আমি পাগল হয়ে গিয়েছি। যা যা ছবির প্রস্তাব আসছে, আমি সবেতেই না বলে দিচ্ছি। বেকার বাড়িতে বসে রয়েছি। আমি তখন নিজেই সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিয়েছিলাম।’ 

আরো পড়ুন: এবার আলিয়ার আপত্তিকর ভিডিও ভাইরাল

সেই সময় নাকি তার কাছে ‘সাথিয়া’ ছবিটির প্রস্তাব আসে। দক্ষিণী পরিচালক মণি রত্নমের একটি ছবির হিন্দি সংস্করণ ‘সাথিয়া’। সেই ছবির প্রস্তাবও ফেরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রানি।

অভিনেত্রীর মা-বাবা যশ চোপড়ার কাছে গিয়েছিলেন রানির সিদ্ধান্ত জানাতে। তখনই নাকি রানিকে ফোন করে যশ চোপড়া জানান, ‘সাথিয়া’ ছবির জন্য হ্যাঁ বলা পর্যন্ত তিনি তার মা-বাবাকে নিজের ঘরেই আটকে রাখবেন।

শেষ পর্যন্ত যশ চোপড়ার জেদের কাছে মাথা নুইয়েছিলেন রানি। ‘সাথিয়া’ ছবিতে বিবেক ওবেরয়ের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ওই ছবি রানির অভিনয় জীবনের অন্যতম সেরা ও সফল কাজের তকমা পেয়েছে।

সেই কারণে আজ পর্যন্ত যশ চোপড়ার কাছে কৃতজ্ঞ রানি। ২০১২ সালে প্রয়াত হন বলিউডের নামজাদা পরিচালক ও প্রযোজক। ২০১৪ সালে যশ-পুত্র আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানি।

এসি/ আই.কে.জে/

নায়িকা যশ চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250