শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে কারণে রজনীকান্তের সাথে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

তামিল সিনেমার দর্শকপ্রিয় পরিচালক লোকেশ কঙ্গরাজ। যার সিনেমায় আগেই  অভিনয় করেছেন কমল হাসান, থালাপাতি বিজয়ের মতো তারকা শিল্পীরা। এবার রজনীকান্তকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন লোকেশ কঙ্গরাজ। যার নাম রেখেছেন ‘থালাইভার ১৭১’।

রজনীকান্তের এ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দিয়েছেন লোকেশ কঙ্গরাজ। কিন্তু এ প্রস্তাবে রাজি হননি শাহরুখ খান।

লোকেশ শাহরুখ খানের সঙ্গে দেখা করে তার চরিত্রের বিষয়ে ব্যাখ্যা করেন। শাহরুখ খান সিনেমাটির বিষয়বস্তু পছন্দ করেছেন এবং রজনীকান্তকে ভীষণ শ্রদ্ধা করেন।

তারপরও বিনয়ের সঙ্গে এ সিনেমায় কাজ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শাহরুখ খান। তিনি এখন স্বতন্ত্র ফিচার ফিল্মে কাজ করতে চান।

লোকেশের নির্দেশনায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ খান। জানা গেছে, লোকেশ কঙ্গরাজ অভিনেতা শাহরুখ খানের সমস্যা বুঝতে পেরেছেন এবং শাহরুখ খানের চিন্তা-ভাবনাকে সম্মান করেন। তবে শাহরুখ খান এককভাবে লোকেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

আরো পড়ুন: মদ একসময় জীবনের বড় অংশ ছিল এই দক্ষিণী নায়িকার!

শাহরুখ খান প্রস্তাব ফেরানোর পর লোকেশ কঙ্গরাজ যোগাযোগ করেছেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। এ সিনেমায় তার চরিত্রের বিষয়ে জেনে আগ্রহ প্রকাশ করেছেন রণবীর সিং। তবে চুক্তিবদ্ধ হওয়ার আগে পুরো চিত্রনাট্য পড়তে চান তিনি। ২০২৪ সালে রণবীরের সঙ্গে আরেকবার বৈঠক করবেন লোকেশ।

বর্তমানে ‘থালাইভার ১৭১’ সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ২০২৫ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

এসি/  আই.কে.জে


শাহরুখ রজনীকান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250