রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

যে মেহমানদারিতে আল্লাহ খুশি হয়েছিলেন

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

হজরত আবু হুরায়রাহ (রা.)–এর বরাতে এ হাদিসের বর্ণনা আছে। নবীজি (সা.)–এর কাছে একজন এলেন। তিনি (খাদ্যের জন্য) তাঁর স্ত্রীদের কাছে সংবাদ পাঠালে তাঁরা বলেন, আমাদের কাছে পানি ছাড়া আর কিছু নেই।

 নবী (সা.) বলেন, কে তার মেহমানদারি করবে?

আনসারদের একজন তখন বললেন, আমি। তিনি তাঁকে তাঁর স্ত্রীর কাছে গিয়ে বলেন, রাসুলুল্লাহ (সা.)–এর মেহমানকে সম্মান করো। স্ত্রী বলেন, ‘ছেলেমেয়েদের রাতের খাবার ছাড়া আমাদের আর কিছু নেই।

আনসার বললেন, ‘তুমি খাবার তৈরি করো আর বাতি ঠিক করো। বাচ্চারা যখন রাতের খাবার চাইবে, তখন ভুলিয়ে তাদের ঘুম পাড়িয়ে দিয়ো।

আনসারের স্ত্রী খাবার তৈরি করলেন, বাতি ঠিকঠাক করলেন, আর তাঁর বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলেন। এর পর উঠে বাতি ঠিক করার ছুতায় সেটি নিভিয়ে দিলেন। এমন ভাব দেখালেন, যেন তাঁরা মেহমানের সঙ্গে আহার করছেন। অথচ রাতে তাঁরা উপোসই থাকলেন।

আরো পড়ুন : যেভাবে জুমার নামাজের সূচনা হয়

ভোর হলে ওই আনসার রাসুলুল্লাহ (সা.)–এর কাছে গেলেন। নবীজি (সা.) বলেন, আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপে হেসেছেন এবং আয়াত নাজিল করেছেন: মুহাজিরদের আসার আগে এ শহরের যে অধিবাসীরা বিশ্বাস করেছিল, তারা মুহাজিরদের ভালোবাসে এবং মুহাজিরদের যা দেওয়া হয়েছে, তার জন্য তারা (তাদের) মনে মনে ঈর্ষা করে না, নিজেরা অভাবগ্রস্ত হলেও তারা মুহাজিরদের নিজেদের ওপরে জায়গা দেয়। 

যারা কার্পণ্য থেকে নিজেদের মুক্ত করেছে, তারাই সফলকাম। যারা ওদের পরে এসেছে, তারা বলে, হে আমাদের প্রতিপালক! আমাদের ও বিশ্বাসে যারা এগিয়ে এসেছিল, আমাদের সেই ভাইদের ক্ষমা করো, আর বিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো হিংসা-বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক! তুমি তো দয়াপরবশ, পরম দয়ালু। (সুরা হাশর, আয়াত: ৯-১০)

সহিহ্ বুখারি, হাদিস: ৩৭৯৮

এস/ আই. কে. জে/

আল্লাহ্‌ হেসেছিলেন মেহমানদারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250