রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

রাজশাহীতে সাড়ে ১১ লাখ মেট্রিক টন আম উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজশাহী অঞ্চলের চার জেলায় এবার উৎপাদন হয়েছে প্রায় সাড়ে ১১ লাখ মেট্রিক টন আম। যা দেশের সুস্বাদু আমের ৭০ ভাগ। বাণিজ্যের আশা সাড়ে ৭ হাজার কোটি টাকা। আর বিদেশে রফতানির টার্গেট আড়াই হাজার মেট্রিক টন। সরবরাহ বাড়ায় বিগত বছরগুলোর মতো কাঙ্ক্ষিত দাম পাননি বাগান মালিকরা। তবে বাড়তি ফলনের কারণে লাভের মুখ দেখছেন তারা।

গেল মঙ্গলবার বাজার ঘুরে দেখা যায়, আষাঢ়ের শেষ দিকেও জমজমাট রাজশাহীর বানেশ্বর আম বাজার।  একই চিত্র নওগাঁর সাপাহার, চাঁপাইনবাবগঞ্জ, কানসাট আম বাজারের। এদিন বানেশ্বর বাজারে মানভেদে প্রতিমণ আম রূপালী সর্বোচ্চ ২ হাজার ২শ’, ফজলি ১ হাজার ৪শ’, বারী দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে নওগাঁ, চাপাইনবাবগঞ্জ ও নাটোরে  আম রূপালী রাজশাহীর তুলনায় জাতভেদে গড়ে ২০০ থেকে ৫০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

মুকুল আলী নামে এক আম চাষি জানান, শেষ সময়ে বাজারে আমের দর ভালো। দাম কিছুটা বাড়তি। আম বাগানি তুষার বলেন, গেল বারের তুলনায় দাম কম। কিন্তু বাড়তি ফলনে লাভ হচ্ছে আগের মতোই।

বাগান মালিকদের দাবি, বিগত বছরগুলোর তুলনায় দাম কিছুটা কম হলেও উৎপাদন বেশি হওয়ায় আর্থিক দিক দিয়ে পুষিয়ে যাচ্ছে তাদের।

 রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক শামছুল ওয়াদুদ বলেন, রাজশাহী অঞ্চলে আমের উৎপাদন রেকর্ড ছাড়িয়েছে। এতে লাভবান আম বাণিজ্য সংশ্লিষ্টরা।

আরো পড়ুন: পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নতুন ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কৃষি বিভাগের হিসেব মতে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও নাটোরের প্রায় ৯৩ হাজার হেক্টর জমির বাগানে সাড়ে ১১ লাখ মেট্রিক টনের বেশি আম উৎপাদন হয়েছে। প্রথমবারের মতো আড়াই হাজার মেট্রিক টন আম রফতানির পাশাপাশি সাড়ে সাত হাজার কোটি টাকার বাণিজ্যের আশা তাদের।

এম/


রাজশাহী আম উৎপাদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250