রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

রাষ্ট্রপতির বৈধতা নিয়ে রিটকারীর জরিমানার আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

আইনজীবী এম এ আজিজ খান

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি খারিজ এবং রিটকারীকে এক লাখ টাকা জরিমানার আদেশ বহাল রেখেছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। একই সাথে রিটকারী আইনজীবী এম এ আজিজ খানকে দুই সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। 

বুধবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় প্রকাশ করে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারি আইনজীবী এম এ আজিজ খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে গত ১৮ মে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে রিটকারি আইনজীবী এম এ আজিজ খানকে এক লাখ টাকা জরিমানা করে আদালত। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন এম এ আজিজ খান। 

এম.এস.এইচ/  আই.কে.জে

আদালত আপিল বিভাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250