বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সফল অস্ত্রোপচার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞতিতে বলা হয়, সিঙ্গাপুরে আজ (বুধবার) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি ইনসেনটিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রয়েছেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে।

আরো পড়ুন: সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

এতে আরও বলা হয়, স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের  বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক  ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন।

এসকে/

সিঙ্গপুর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল অস্ত্রোপাচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250