বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম *** ইউপি নির্বাচনের জামানত বাড়ল, ব্যয়ের সীমা ১০ লাখ টাকা

রাসুলের (সাঃ) অনুপম আদর্শে মানুষের সকল অধিকার নিহিত : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস। মহাপূণ্যময় এই দিনে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি। একইসাথে বিশ্বনবী (সাঃ) এর জন্মদিনে বিশ্ব বাসীর প্রতি জানান আন্তরিক অভিনন্দন। তাৎপর্যময় এই কল্যাণের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও সংহতি কামনা করেছেন তিনি। 

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ৫৭০ খৃষ্টাব্দের ১২ রবিউল আউয়াল পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তি ও মুক্তির দূত হিসেবে বিশ্বনবীকে (সাঃ) দুনিয়ায় প্রেরণ করেছেন। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে মহানবী (সাঃ) মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। রাসুলের (সাঃ) অনুপম আদর্শে মানুষের সকল অধিকার নিহিত। অন্ধকার যুগের সকল আঁধার দূর করে সত্য ও ন্যায়ের আলো জ্বালিয়েছিলেন তিনি। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোর দিশা দিয়েছিলেন হযরত মুহম্মদ (সাঃ)।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বিশ্ব মুসলিম উম্মাহ এবং শান্তিকামী মানুষের সামনে অত্যন্ত তাৎপর্যময় ও মহাসম্মানিত ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিনটি। মহাবিশ্বের রহমত হিসেবে প্রেরিত রাসুল (সাঃ) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। রাসুল (সাঃ) এর অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখাবে। পৃথিবীর ইতিহাসে ভ্রাতৃত্ব ও ভালোবাসার অনুপম আদর্শ হযরত মুহম্মদ (সাঃ)। মহানবীর (সাঃ) শিক্ষা অনুসরণে অশান্ত, দ্বন্দ্ব-সংঘাতমুখর পৃথিবীতে শান্তি ও কল্যাণ নিশ্চিত হোক। মহানবী (সাঃ) এর শিক্ষায় সবার জীবন আলোকিত হোক। পবিত্র এই দিনে সবার শান্তিময় উজ্জল ভবিষ্যত কামনায় করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসকে/ এএম/ আই.কে.জে/

হজরত মুহাম্মদ (সা.) জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250