শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাস্তায় চা বিক্রি করছেন ‘রজনীকান্ত’!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাস্তার পাশে চায়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চা বিক্রি করছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। পরনে হাফ-প্যান্ট ও শার্ট। জমিয়ে গল্প করছেন সবার সঙ্গে। এমন দৃশ্যই দেখা গেছে কেরালা রাজ্যের ফোর্ট কোচির পাত্তলাম রোডে। তবে ‘থালাইভা’ ভক্তদের ঘাবড়ানোর কিছু নেই। ওই ব্যক্তি আদতে রজনীকান্ত নন।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর অনুসারে, চায়ের দোকানে যাকে চা বিক্রি করতে দেখা গেছে তিনি অভিনেতা রজনীকান্ত নন। তবে সুধাকর প্রভু নামের ওই চা বিক্রেতার চেহারার সঙ্গে রজনীকান্তের ভীষণ রকমের মিল। দুজনের চেহারায় এত মিল যে যাঁরা চেনেন না, তাঁরা প্রথমে সুধাকরকে অভিনেতা ভেবে বলে ভুল করেন।

সম্প্রতি থালাইভার আদলের সুধাকর প্রভুর ছবি–ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি। সুপারস্টারের সঙ্গে এই ব্যক্তির মিল চোখে পড়ার মতো। ক্রেতাদের হাতে চায়ের কাপ তুলে দেওয়ার সময় তিনি আবার সংলাপও আওড়ান।

আরো পড়ুন : নায়িকার প্রেমে পড়ে কিডনি দান করতে চান ট্রাক চালক

স্থানীয়দের কাছে তিনি ইতিমধ্যেই পছন্দের হয়ে উঠেছেন। কোচির অনেকের নজরে পড়েন রজনীকান্তের মতো দেখতে ওই ব্যক্তি। তবে মালয়লাম পরিচালক নাদিরশা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সুধাকরের ছবি পোস্ট করতেই ভাইরাল হন তিনি। কদর বাড়তে থাকে চা বিক্রেতা সুধাকরের। এমনকি কেরালার বিভিন্ন অনুষ্ঠানে ডাকও পড়ছে তাঁর।

তবে এবারই প্রথম নয়, রজনীকান্তের মতো হুবহু দেখতে আগেও একজনের খোঁজ পাওয়া যায়। রেহমাত গাসকোরি নামে ওই ব্যক্তি পাকিস্তানের একজন সরকারি কর্মচারী।

এদিকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক রজনীকান্ত এখনও অভিনয়ের চমক দেখিয়ে চলেছেন। ৭২ বছরেও নায়কের চরিত্রে দিব্যি অভিনয় করছেন। সবশেষ মুক্তি পাওয়া তাঁর ‘জেলার’ সিনেমাও তুমুল জনপ্রিয়তা পায়। বর্তমানে রজনীকান্ত ১৭০তম ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। ছবির নাম ‘থালাইভার ১৭০’।

এস/  আই. কে. জে/

রজনীকান্ত চা-বিক্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250