শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লঙ্কানদের বিপক্ষে আজ টাইগারদের মান বাঁচানোর ম্যাচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দুঃস্বপ্নের এক অন্য রকম বিশ্বকাপ পার করছে বাংলাদেশ। ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই পরাজয় সঙ্গী হয়েছে তাদের। হাতে আছে আর কেবল দুই ম্যাচ। এই দুই ম্যাচের উপরেই নির্ভর করছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। শেষ দুই ম্যাচে জয় না পেলে টাইগাররা বাদ পড়বে ২০২৫ সালের আইসিসির ইভেন্টটি থেকে। 

নিজেদের মান বাঁচানোর এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ আজ খেলবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই চলতি আসরে দুবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দেখা গিয়েছে।

স্বাভাবিকভাবেই তাই রানের প্রত্যাশা থাকবে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে। কন্ডিশন বিবেচনায় তাই ব্যাটিং নির্ভর একাদশই দেখা যাবে সোমবারের ম্যাচে। 

লিটন দাসের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যাবে তানজিদ তামিমকেই। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। শুরুর এই চারজনই এবারের বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তামিমের একটি আর লিটনের দুইটি অর্ধশতক থাকলেও তা দলকে জয় এনে দিতে পারেনি। 

আরো পড়ুন: শচীনের সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে জন্মদিন স্মরণীয় করলেন কোহলি

পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম আর সাতে মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান অনেকটা নিশ্চিত। দলে রানের ধারাবাহিকতা বিবেচনায় এখানেই বেশি আস্থা। আটে মেহেদী হাসান মিরাজ খেলবেন।

তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, নয়ে তাসকিন আহমেদ, দশে শরিফুল ইসলাম আর এগারোতে থাকবেন মুস্তাফিজুর রহমান। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

এসি/ আই. কে. জে/ 

বাংলাদেশ লঙ্কান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250