বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাকরির টাকায় যে বিচারকদের পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই: আইনমন্ত্রী *** নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, রমজানে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী *** এক দিন পেছাতে পারে একুশে বইমেলা *** চাকরি পেলেন আজাদ মজুমদারও *** দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে: তথ্যমন্ত্রী *** নকল-প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী মিলন *** অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে যা বললেন মির্জা ফখরুল *** খাবার–পানির সংকটের মধ্যেই গাজায় রোজা শুরু *** বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে *** নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারতের অভিনন্দন

বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলার মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজেই এসেছেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুর্তজা মেডিকেল সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের।

তুরস্ক সরকারের আওতাধীন ‘টীকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশ কিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে সাহায্য করছে। এই প্রজেক্টের উদ্বোধন করতেই মূলত ওজিলের ঢাকায় আসা। তার সঙ্গে এসেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলেও।

মেসুত ওজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250