সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন সায়নী দত্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

রিঙ্গোর ‘ন হন্যতে’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিনয় শুরু করেছিলেন। এখন মুম্বইয়েই কাজ বেশি। এরই মাঝে মনের মানুষ পেয়ে গিয়েছেন অভিনেত্রী সায়নী দত্ত। গত জুন মাসে বাগদান পর্ব সেরেছেন অভিনেত্রী। আগামী ১৬ ডিসেম্বর বিয়ে করছেন তারা। কোন পেশায় আছেন নায়িকার হবু স্বামী তা জানার কৌতূহল অনুরাগীদের।

জানা গেছে, নামি একটি সংস্থার উচ্চপদে কর্মরত রয়েছেন গুরবিন্দরজিৎ। সায়নীর পেশার সঙ্গে গুরবিন্দরের পেশার কোনো যোগাযোগ নেই। দু’জনের পেশা সম্পূর্ণ আলাদা। সায়নী কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন।

আর তার হবু স্বামী থাকেন লন্ডনে। তাদের দু’জনের আলাপ হলো কীভাবে? বিয়েতে কীভাবে সাজবেন? কী কী খাবার থাকছে অভিনেত্রীর বিয়ের মেনুতে? বিয়ের পর কি তবে লন্ডনেই পাকাপাকি সংসার পাতবেন সায়নী? এমন অনেক প্রশ্নই উঠে আসছে।

এ বিষয়ে সায়নী জানান, এক বছর আগে আমাদের সব কিছু ঠিক হয়েছে। আড়াই বছর আগে মুম্বাইয়ের একটি ক্লাবে আমাদের দেখা হয়েছিল। আমরা দু’জনেই সেখানকার সদস্য। সেই সূত্রেই আলাপ। তার পর সেখান থেকে প্রেম। আড়াই বছর প্রেমপর্বের পর সিদ্ধান্ত নিই বিয়ে করব।  

আরো পড়ুন: অনেকেই ভাবে মডেলিং মানেই খারাপ কিছু : লিয়ানা লিয়া

২০১৭ থেকে মুম্বাইয়েই রয়েছেন নায়িকা। কেন তাকে সেভাবে বাংলা ছবিতে দেখা যায় না? সায়নীর জানান, জানি না কেন কলকাতা থেকে আমি তেমন কোনো সুযোগ পেলাম না।

এখানকার পরিচালকরা কীভাবে আমি বেশি পারিশ্রমিক নেব? আমি জানি, প্রতিটি শহরে কাজ করার পারিশ্রমিক ভিন্ন হয়। কলকাতা আমার শহর। হাওড়ায় আমার জন্ম। এখানেই আমার সব কিছু। কিন্তু কলকাতায় তেমন ভাবে কাজ পেলাম কই! 

বিয়ের পর কী কাজের পরিধি আরও কমে যাবে? এ বিষয়ে সায়নী জানিয়েছেন, বিয়ের পর তিনি মূলত লন্ডনেই থাকবেন। তবে ভালো কাজের সুযোগ এলে নিশ্চয়ই করবেন। 

তিনি আরও জানান, বছরে যদি একটা ভালো কাজ করি, তা হলেই হবে। 

এসি/  আই.কে.জে




বিয়ের পিঁড়ি সায়নী দত্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250