বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

শীতকালীন আগাম সবজির দামে খুশি কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

অধিক লাভের আশায় চলতি মৌসুমে আগাম জাতের সবজি চাষ করেছিলেন জেলার বিভিন্ন এলাকার চাষিরা। সঠিক নিয়ম মেনে যত্ন নেওয়ায় ও আবহাওয়া চাষের অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। আর বাজারে দাম বেশি পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। শীতকালীন আগাম সবজির দামে খুশি যশোরের কৃষকরা।

কৃষক রফিউদ্দিন ইসলাম বলেন, এবারের মৌসুমে ৫ বিঘা জমিতে বাঁধা কপির চাষ করেছি। ইতোমধ্যে বাজারজাত শুরু হয়েছে। দাম ভালো পাওয়ার আশায় মৌসুমের আগে থেকেই কপির চাষ করেছিলাম। আবহাওয়া অনুকূলে থাকায় আর্থিকভাবে লাভবানের স্বপ্ন দেখছি। গত মৌমুমেও আমি সাড়ে ৪ বিঘা জমিতে বাঁধা কপির চাষ করেছিলাম।

কৃষক শহিদুল আলম জানান, আমি ৪ বিঘা জমিতে বাঁধা জমি ও ১ বিঘা জমিতে শিম চাষ করেছি। ভরা মৌসুমে চাষ করলে বাজারে তেমন দাম পাওয়া যায়না। তাই তিনি যে কোন সবজির চাষ আগেভাগেই করেন।

সবজি বিক্রেতা শংকর কুমার বলেন, বাজারে শীতকালিন আগাম সবজি উঠেছে। শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি, টমেটো ২০০ টাকা, ফুলকপি ১৬০ টাকা, মুলা ও পাতা কপি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি হিসেবে। এসব সবজি আগাম আসার কারণে দাম বেশি। আর ২ মাস পরে সবজির দাম কমে যাবে।

জেলার আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র জানান, এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে তা ছড়িয়ে পড়ছে দেশ বিদেশের বাজারে। দুটি বেসরকারি সংস্থার মাধ্যমে প্রতিনিয়ত সবজি বিদেশ যাচ্ছে। সবজির বাম্পার ফলন হওয়ায় কৃষকরা দামও ভালো পাচ্ছেন।

এসকে/


কৃষক দাম সবজি চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250