মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ *** ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ *** ‘দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই’, সংবাদ সম্মেলন ডেকে বললেন ঢাবি ভিসি *** ফেসবুকে ‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতাকে বহিষ্কার

শীতে স্কুল বন্ধে যে নির্দেশনা দিলো মাউশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

তীব্র শীতে কাঁপছে দেশ। বিভিন্ন অঞ্চলে ব্যাহত হচ্ছে জনজীবন। টানা এ শৈত্যপ্রবাহে বাড়ছে ঠান্ডাজনিত নানান রোগ। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শীতের তীব্রতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

জরুরি এ নির্দেশনা অনুযায়ী- চলমান শৈত্যপ্রবাহে দেশের যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে, সেখানে স্কুল-কলেজ বন্ধ রাখা যাবে।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। 

শৈত্যপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত এ নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে মাউশির নির্দেশনা দেখুন এখানে

সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত ওইসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

জানতে চাইলে এস এম জিয়াউল হায়দার হেনরী বলেন, টানা এক সপ্তাহ দেশে শৈত্যপ্রবাহ চলছে। এতে শিশুরা চরম কষ্টে স্কুলে আসছে। অনেকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। ঝুঁকির মধ্যে শিক্ষার্থীদের এভাবে ক্লাসে আনতে চায় না সরকার। সেজ্য আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হতে পারে ৮-৯ মার্চ

তিনি বলেন, অনেক জায়গায় ১৭ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। উত্তরাঞ্চলসহ চুয়াডাঙ্গা ও আশপাশের জেলাগুলোর অবস্থা খুবই বেগতিক। শৈত্যপ্রবাহ কেটে গিয়ে তাপমাত্রা বাড়লে (১৭ ডিগ্রির ওপরে উঠলে) স্কুল খুলে দেওয়া হবে।

এসকে/ 

তাপমাত্রা মাউশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250