বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে জানা যাবে নভেম্বরের মাঝামাঝি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৩ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে নভেম্বরে। ডিসেম্বর থেকে এই মজুরি কাঠামো কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। গার্মেন্টস শ্রমিকদের বেতন কত টাকা বাড়ছে তা চলতি মাসের (নভেম্বর) মধ্যে জানা যাবে বলে জানিয়েছে মালিক, শ্রমিক ও মজুরি বোর্ড। তবে ঠিক কত টাকা বাড়বে তা পরিষ্কার করেনি।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে ন্যূনতম মজুরি বোর্ডের পঞ্চম সভায় এ তথ্য জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। সভায় একই তথ্য জানান মালিক প্রতিনিধি ও বিজিএমই সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান খান এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি।

বৈঠকে ন্যূনতম কত মজুরি হবে, তা নিয়ে একমত হতে পারেনি বোর্ড। প্রস্তাবিত ১০ হাজার ৪০০ টাকা থেকে আরো বাড়ানো হবে বলে নিশ্চিত করেন মালিক প্রতিনিধি। তবে শ্রমিক প্রতিনিধি এটা আরো বেশি দাবি করেছেন। ঠিক কত টাকা বাড়ানো হবে তা আজকের সভায় চূড়ান্ত করা যায়নি।

যদিও শ্রমিক প্রতিনিধি ২০ হাজার ৩৯৯ টাকার প্রস্তাব আগেই দিয়ে রেখেছিল। এর মধ্যে শ্রমিকরা রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করছে।

বৈঠকে ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরিনসহ শ্রমিক, মালিক ও মজুরি বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: পদ্মা সেতুতে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু আজ, কমেছে ভাড়া

এসি/ আই.কে.জে/


শ্রমিকদের বেতন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250