বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

সংসদের ২৫তম অধিবেশন শুরু, চলবে ২ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

শুরু হলো একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন। রোববার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়।

আগামী ২ নভেম্বর পর্যন্ত সংসদ চলবে বলে অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। চলতি একাদশ সংসদে এটিই হবে শেষ অধিবেশন।

সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলির সদস্য মনোনয়ন দেন। এবারের সভাপতিমণ্ডলির সদস্যরা হলেন আব্দুস শহীদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তানভীর শাকিল জয়, কাজী ফিরোজ রশীদ ও নার্গিস রহমান।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলির সদস্যরা সংসদের বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করবেন। পরে স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন।

সচিবালয়ের সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ উকিল আব্দুস সাত্তার এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে প্রথম দিনের বৈঠক মুলতবি করা হবে।

রেওয়াজ অনুযায়ী, চলতি সংসদের কোনও এমপি মারা গেলে তার জন্য আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি করা হয়।

ওআ/

জাতীয় সংসদ অধিবেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250