বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

সংসদ ভবন লেকে মাছ ধরা কার্যক্রমের উদ্বোধন

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: বাসস

জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী শনিবার জাতীয় সংসদ লেকে সৌখিন মৎস্য শিকারীদের জন্য বড়শি দিয়ে মাছ-ধরা কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, খাদিজাতুল আনোয়ার, এমপি ও আদিবা আনজুম মিতা, এমপি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: তাপ নিয়ন্ত্রণে ঢাকার প্রথম চিফ হিট অফিসার নিয়োগ

উল্লেখ্য, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী লেকের ১৯ ও ২০ নম্বর ফিশিং পয়েন্টে বড়শি ফেলে কার্যক্রমের উদ্বোধন করেন।

এছাড়া অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, অন্যান্য গণ্যমান্য ব্যক্তি, বড়শি দিয়ে মাছ শিকারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এম এইচ ডি/ আই. কে. জে/

সংসদ ভবন লেক মাছ ধরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250