শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

সবার কাছে ক্ষমা চাইলেন শামীম ওসমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ওমরা থেকে ফিরে মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এ সময় নিজের অজান্তে কোনো ভুল করে থাকলে সর্বসাধারণের কাছে হাত জোড় করে ক্ষমা চান তিনি। 

শামীম ওসমান ক্ষমা প্রার্থনা করে বলেন, আমি একজন মানুষ। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। আমি রাজনীতি করি অনেক সময় অনেক কথা বলতেই হয়। হয়তো আমার অপজিশনে যারা আছেন তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোড় করে।

“ভুলত্রুটি হতেই পারে, হয়তো হয়েছেও। তাই সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কি না জানি না। আপনারা দোয়া করবেন। এই কবরস্থানে আমার বাবা-মাসহ পরিবারের অনেকে শুয়ে আছেন। আমিও যেন এখানে তাদের সঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন। আমি সকলের জন্য দোয়া করবো।” 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

মৃত্যুর কথা স্মরণ করে শামীম ওসমান বলেন, আজকে আমাদের ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। সে বয়সে আমার অনেক ছোট। তাই আমি একটা কথা সবার উদ্দেশে বলতে চাই, মানুষের জীবন অনেক ছোট। এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি। যা আমাদের উচিত না। আমি আগামীকাল সপরিবারে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

সেখানে যেয়ে আমি নিজের জন্য যেভাবে দোয়া করবো, আমি চাই আমার এলাকার ও দেশেরসহ সমগ্র মুসলিম উম্মাহের জন্য দোয়া করতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন। এই জন্য সবাই দোয়া করবেন। 

আরো পড়ুন: আমেরিকা কাউকে উদ্দেশ্য করে ভিসা নীতি ঘোষণা করেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

ওমরা থেকে ফিরে মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে শামীম ওসমান বলেন, আমি যখন প্রথম হজে যাই তখন আল্লাহর কাছে চেয়েছিলাম, যেন নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ যৌনপল্লী পুনর্বাসনের মাধ্যমে উঠিয়ে দিতে পারি। আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনার উছিলায়। আমি এবার আল্লাহর কাছে চাইবো, যেভাবে মাদক চারিদিকে ছড়িয়ে পড়ছে, তা নির্মূলে যেন কাজ করতে পারি।

পুলিশের একার পক্ষে এটা দূর করা সম্ভব নয়। আপনারা দোয়া করবেন, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে যেন দলমত নির্বিশেষে সমাজের সকল ভালো মানুষদের নিয়ে আমি কাজ করতে পারি। যেন মানুষের জন্য শান্তি এনে দিতে পারি। ওমরায় গিয়ে আমি যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি এই দোয়া চাই।

এসি/ আই. কে. জে/



শামীম ওসমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250