রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

সজাগ না হলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক - ছবি: সংগৃহীত

আগস্ট পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সজাগ না হলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

রোববার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে যত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তার মধ্যে ৬০ ভাগই ঢাকার। এ পর্যন্ত ৫৭টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সবাই যদি সজাগ না হই তাহলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসার জন্য চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ দেওয়াসহ সারাদেশের হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ডেঙ্গু মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে।

আরো পড়ুন: এনআইডির তথ্য ফাঁস নিয়ে সাইবার ইউনিট কাজ শুরু করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিটি করপোরেশনগুলোকে বেশি বেশি মশা নিধনের ওষুধ স্প্রে করার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, বহুতল ভবনে ডেঙ্গু দেখা দিচ্ছে বেশি। সেখানে গ্যারেজ এবং ড্রেন থাকে। নির্মাণাধীন ভবনেও পানি জমে এডিস মশার জন্ম হয়।

এম/


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250