মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা *** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ *** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

সন্তানরা বিদেশে থাকে তাই বায়ুদূষণ নিয়ে মাথাব্যথা নেই কর্মকর্তাদের : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বায়ুদূষণে রাজধানী ঢাকা শীর্ষ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। সর্বোচ্চ আদালত বলেন, সন্তানরা বিদেশে থাকে, তাই দেশের বায়ুদূষণ নিয়ে মাথাব্যথা নেই পরিবেশ অধিদপ্তর ও ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তাদের।

বায়ুদূষণে রাজধানী ঢাকা শীর্ষে- গণমাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত সংবাদ নজরে আনলে এমন মন্তব্য করেন হাইকোর্ট।

সোমবার (২৭শে নভেম্বর) বায়ুদূষণ নিয়ে জারি করা রুলের শুনানি হয়।

এসময় ঢাকার বায়ুদূষণ রোধে আদালতের ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে সময়সীমা বেধে দেন হাইকোর্ট। এসব নির্দেশনা বাস্তবায়ন করে আগামী দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট যে আদেশ দেন, তাতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া টায়ার পোড়ানো ও ব্যাটারি রিসাইকেলিং বন্ধ। পাশাপাশি ঢাকার পাশের চার জেলা গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করা, ঢাকায় বালু, ময়লা ও বর্জ্য বহনের সময় ট্রাকসহ সংশ্লিষ্ট যানবাহন ঢেকে চলাচল করার ব্যবস্থা নিশ্চিতসহ ৯ দফা নির্দেশনা দেওয়া হয়।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এসব নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া শুরু হলে ফেব্রুয়ারিতে বায়ুদূষণ কিছুটা কমতে থাকে। তবে বর্তমানে ঢাকা শহর আবার সর্বোচ্চ বায়ুদূষণের শহর বলে গণমাধ্যমে এসেছে। তাই গণমাধ্যমের খবর যুক্ত করে ১৫ নভেম্বর আবেদনটি করা হয়। গণমাধ্যমে বায়ুদূষণের যে বর্ণনা আছে, তা সবার জন্য উদ্বেগজনক। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে নাগরিকদের বেঁচে থাকার মৌলিক অধিকার খর্ব হতে পারে বলে পর্যবেক্ষণ দেন আদালত।

এর আগে ‘ঢাকার বাতাসে নতুন বিপদ’ শিরোনামে ২০১৯ সালের ২১ জানুয়ারি একটি প্রতিবেদন ছাপা হয় পত্রিকায়। এটি যুক্ত করে এইচআরপিবির পক্ষে ২৭ জানুয়ারি রিট করা হয় হাইকোর্টে। এর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৯ সালের ২৮ জানুয়ারি হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।

এরই ধারাবাহিকতায় ঢাকায় বায়ুদূষণ রোধে আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতিবিষয়ক শুনানিতে দূষণরোধে কয়েক দফা নির্দেশনা চেয়ে রিট আবেদনকারী সম্পূরক একটি আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরে ১৩ জানুয়ারি হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ কয়েক দফা নির্দেশনাসহ আদেশ দেন।

আইনজীবীর তথ্যমতে, ৯ দফা নির্দেশনার মধ্যে রয়েছে- ঢাকা শহরে মাটি, বালু, বর্জ্য পরিবহন করা ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা। নির্মাণাধীন এলাকায় মাটি, বালু, সিমেন্ট, পাথর, নির্মাণসামগ্রী ঢেকে রাখা। রাস্তায় পানি ছিটাবে সিটি করপোরেশন। এছাড়া রাস্তা, কালভার্ট, কার্পেটিং, খোঁড়াখুঁড়ির কাজে দরপত্রের শর্ত পালন নিশ্চিত করা। সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ির চলাচল সময়সীমা নির্ধারণ ও উত্তীর্ণ হওয়া। সময়সীমার পরে গাড়ি চলাচল বন্ধ করা। পরিবেশগত সনদ ছাড়া চলমান টায়ার ফ্যাক্টরি বন্ধ করা। মার্কেট ও দোকানের প্রতিদিনের বর্জ্য ব্যাগে ভরে রাখা এবং বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশনের পদক্ষেপ নেওয়া।

ওআ/

হাইকোর্ট বায়ুদূষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায়

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250