মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা *** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ *** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দৈনিক আমার দেশ-এর ছাপাখানার সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান।

তিনি সোমবার রাতে জানান, বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আসামিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

রোববার রাত ১০টা ৪৬ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চলে আমার দেশ-এর নিজস্ব প্রেসের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি এসে প্রেসের সামনে ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

এতে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং আশপাশের লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। মানুষ ছোটাছুটি শুরু করে। পরে লাল টেপে মোড়ানো অপর একটি অবিস্ফোরিত ককটেল ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।

ককটেল বিস্ফোরণে প্রেসের নিরাপত্তাকর্মী আকতার হোসেন ও সামনের পানের দোকানদার রিনা খানম আহত হন। পরে তারা দুজনই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার সংবাদ পেয়ে তেজগাঁও থানার পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থার সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। পুলিশ দুর্বৃত্তদের ধরতে আশপাশের এলাকায় রেকি ও তল্লাশি চালালেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে, বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার সকালে পূর্বনির্ধারিত একটি কর্মসূচিতে যোগদান শেষে দুপুরে তিনি প্রেস পরিদর্শনে যান।

পরিদর্শনকালে মাহমুদুর রহমান বোমা হামলায় আহত নিরাপত্তাকর্মী আকতারকে সান্ত্বনা দেন এবং তার কাছ থেকে রোববার রাতের ঘটনা বিস্তারিত শোনেন।

এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার পর পুলিশের নেওয়া পদক্ষেপ সম্পর্কে মাহমুদুর রহমানকে অবহিত করেন।

ওসি জানান, ঘটনার পরপরই রোববার রাতে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য বর্তমানে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। তিনি আরো জানান, ঘটনার রাতে আমার দেশ-এর পক্ষ থেকে থানায় যে সাধারণ ডায়েরি করা হয়েছে, সেটিকে মামলায় রূপান্তর করা যাবে।

বোমা বিস্ফোরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায়

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250