মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রওনা দিয়েছেন ইমরান খানের সমর্থকেরা—লক্ষ্য ইসলামাবাদ *** জাতীয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এশিয়ায় শক্তিশালী অংশীদারত্ব গড়তে চায় ডেনমার্ক: রাষ্ট্রদূত *** রমজানের আগেই তিন ধাপের ইউপি নির্বাচন *** ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও *** আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ রাত *** মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা *** বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নয়: ডেপুটি স্পিকার *** দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকান *** বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

সবচেয়ে পুরনো হিব্রু বাইবেল বিক্রি ৪০৮ কোটিতে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক হাজার একশ বছর আগে হিব্রুতে লেখা বাইবেল বিক্রি হলো তিন কোটি ৮১ লাখ ডলারে। বিশ্বের সবচেয়ে পুরনো হিব্রুতে লেখা বাইবেল এটি। চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেল বিক্রি হয়েছে নিউ ইয়র্কে, সদবিস নিলামে। তিন কোটি ৮১ লাখ ডলারে(বাংলাদেশি মুদ্রায় ৪০৮ কোটি টাকারও বেশি)।

তবে এই বাইবেল দামের ক্ষেত্রে বিশ্বরেকর্ড করতে পারেনি। এর আগে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে চার কোটি ৩২ লাখ ডলারে। অবশ্য লিওনার্দো দ্য ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে এই বাইবেল।

এবার ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে এই বাইবেল।

সদবিসের বিশেষজ্ঞ শ্যারন লিবেরম্যান মিন্টজ বলেছেন, ‘দাম থেকেই বোঝা যাচ্ছে, এই বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কতখানি। এই বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ।’ 

মিন্টজ বলেছেন, ‘এই বাইবেল ইসরায়েলে ফিরে যাচ্ছে দেখে তিনি আনন্দিত। এটা ডিসপ্লে করা থাকবে। মানুষ তা দেখতে পারবেন।’ 

সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস অলাভজনক আমেরিকান ফ্রেন্ডস অফ এএনইউ-এর তরফ থেকে এই বাইবেল কিনেছেন। তারপর তা তেল আভিভে এএনইউ মিউজিয়ামে দান করা হচ্ছে।

আরো পড়ুন: সাধারণ বেশভূষার কারণে লন্ডনে বিড়ম্বনায় ঋষি সুনাকের শাশুড়ি!

মোজেস বলেছেন, ‘হিব্রু বাইবেল হলো পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী বই। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে তিনি আনন্দিত।’

এই নিলাম চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দুইজন দরাদরি করেছিলেন। এই বাইবেল ৮৮০ থেকে ৯৬০ খ্রিষ্টাব্দে লেখা বলে মনে করা হয়।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250