সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

সরকারিকরণে অস্থায়ী নিয়োগ পেলেন ১৯১ শিক্ষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

সারাদেশে প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি কলেজ করার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি হিসেবে ৩০২টি কলেজ সরকারি করার হয়। এসব কলেজের জনবল ধাপে ধাপে সরকারি করা হচ্ছে। রোববার (১০ই ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।

নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়, আত্তীকরণ বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি স্থায়ী করা হবে। কলেজে আত্তীকৃত কোনো শিক্ষক বদলি হতে পারবেন না বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরো পড়ুন: একীভূত হচ্ছে দেশের ৯৪৪ প্রাথমিক বিদ্যালয়

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাজশাহীর চারঘাট উপজেলার সরকারিকৃত সরদহ মহাবিদ্যালয় ৬২ জন, ভোলার তজুমদ্দিন উপজেলার সরকারিকৃত তজুমদ্দিন ডিগ্রি কলেজের ৩৪ জন, ভোলার রোবহানউদ্দিন উপজেলার সরকারিকৃত আব্দুল জব্বার কলেজের ৪৯ জন, বগুড়ার ধুনট উপজেলার সরকারিকৃত ধুনট ডিগ্রি কলেজের ৪৪ জন ও চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সরকারিকৃত নাচোল কলেজের ২ জন শিক্ষক রয়েছেন। 

কলেজ সরকারিকরণের পাঁচ বছর দুই মাস পর তাদের অস্থায়ী নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এসকে/ 

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সরকারি কলেজ উপজেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250