রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৬

#

দেশে সংক্রমণের হার বিবেচনায় ১৮টি জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় আজ রোববার সকাল থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রায় ১৩ লাখ ২৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ সকাল ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

টিকাদান কর্মসূচির বর্তমান অবস্থা সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘সকাল থেকে টিকাদান শুরু হয়েছে। সবকিছু ঠিকমতোই চলছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যুর সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে চলতি বছর হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে।

গতকাল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ন্যাশনাল ইম্যুনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের (নাইট্যাগ) সুপারিশে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ ও শিশুদের সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু আগে টিকা পেয়ে থাকুক বা না থাকুক, পাঁচ বছরের কম বয়সী সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে। 

তবে জ্বর বা অন্য কোনো অসুস্থতা থাকলে এখন টিকা দেওয়া হবে না। পুরোপুরি সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে। এ ছাড়া রোগের জটিলতা কমাতে হাম আক্রান্ত বা সন্দেহভাজন সব রোগীকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ১৮টি জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি চলছে। এলাকাগুলো হলো:

•    বরগুনা: সদর উপজেলা ও পৌরসভা।

•    পাবনা: সদর, পৌরসভা, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া।

•    চাঁদপুর: সদর, পৌরসভা ও হাইমচর।

•    কক্সবাজার: মহেশখালী ও রামু।

•    গাজীপুর: গাজীপুর সদর।

•    চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলা, পৌরসভা, শিবগঞ্জ ও ভোলাহাট।

•    নেত্রকোনা: আটপাড়া।

•    ময়মনসিংহ: সদর, ত্রিশাল ও তারাকান্দা।

•    রাজশাহী: গোদাগাড়ী।

•    বরিশাল: মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ।

•    নওগাঁ: পোরশা।

•    যশোর: সদর উপজেলা ও পৌরসভা।

•    নাটোর: সদর উপজেলা ও পৌরসভা।

•    মুন্সিগঞ্জ: সদর উপজেলা, পৌরসভা, লৌহজং ও শ্রীনগর।

•    মাদারীপুর: সদর উপজেলা ও পৌরসভা।

•    ঢাকা: নবাবগঞ্জ।

•    ঝালকাঠি: নলছিটি।

•    শরীয়তপুর: জাজিরা।

টিকাদান কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250