মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

সরকারি চাকরিজীবী যুবককে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

ছেলের বয়স মাত্র ২৩ বছর। এর মধ্যে পেয়েছেন সরকারি চাকরি। এমন ছেলেকে হাতছাড়া করতে চায়নি এক কনের বাবা। তাইতো নিজের মেয়ের সঙ্গে সরকারি চাকরিজীবী যুবকের বিয়ে দিতে যা কাণ্ড ঘটিয়েছেন-তাতে রীতিমত শোরগোল পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের বিহারের রেপুরা জেলায় এ ঘটনার সূত্রপাত। গত বুধবার ক্লাসে পড়াচ্ছিলেন গৌতম কুমার নামে এক শিক্ষক। সেই সময়ে ক্লাসরুমে ঢুকে পড়েন একদল ব্যক্তি। বন্দুক ঠেকিয়ে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়া হয় গৌতমকে। এরপর সোজা পাঠিয়ে দেওয়া হয় রাজেশ রাইয়ের বাড়িতে।

খবরে বলা হয়, গৌতমের দিকে বন্দুক তাক করে জানিয়ে দেওয়া হয়, বিয়ে করতেই হবে। নয়তো এর পরিণতি ভাল হবে না। প্রাণের ভয়ে রাজেশের মেয়ে চাঁদনিকে বিয়ে করতে বাধ্য হন গৌতম।

আরো পড়ুন : টিউবওয়েল থেকে পানির বদলে বের হচ্ছে দুধ!

এদিকে স্কুল থেকে গৌতমকে অপহরণের পরই থানায় খবর দেন স্কুলটির প্রধান শিক্ষক। দীর্ঘক্ষণ ছেলের খবর না পেয়ে খোঁজখবর শুরু করেন গৌতমের পরিবারের সদস্যরাও। শেষ পর্যন্ত গৌতমের ফোন ট্র্যাক করে তার খোঁজ মেলে। পুলিশ গৌতমকে উদ্ধার করেন। তবে ততক্ষণে বিয়ের সমস্ত নিয়ম সম্পন্ন হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রাস্তায় অবরোধ করেন গৌতমের পরিবারের সদস্যরা। এ ঘটনায় পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুরো এ ঘটনার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।

এস/ আই.কে.জে/

সরকারি চাকরিজীবী বাবা মেয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250