রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

সরকার উদার নীতিতে বিশ্বাস করে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমাদের সরকার উদারনীতিতে বিশ্বাস করে। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

রোববার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলানগরে সেভ দ্য চিলড্রেন আয়োজিত সূচনা প্রকল্পের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন এক টানা কাজ করা। সরকার সেই কাজটাই করছে। দেশে এখনো ৪ থেকে ৫ শতাং মানুষ অসহনীয় দারিদ্রতার মধ্যে আছে। সরকার সেটা কমানোর লক্ষ্যে এখন কাজ করছে। দেশে বৈষম্য আছে, কথাটি সত্য- অনেকে বলছে দেশে বৈষম্য বেড়েছে। আসলে এই বৈষম্যের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা, সম্পদ। যারা আগে থেকেই শিক্ষাতে এগিয়ে তারাই পরবর্ততীতে সম্পদের মালিক হয়েছেন।

তিনি আরও বলেন, দেশে দারিদ্র মানুষ আছে তা ঠিক কিন্তু এখন সেই সংখ্যা দিন দিন কমছে। এখন কেউ না খেয়ে মরে না। সরকার শহর গ্রামে খাবার পানি, উন্নত শিক্ষার ব্যবস্থা করছে। আগের তুলনায় স্কুলে যাওয়া শিক্ষার্থীর বেড়েছে। 

আর.এইচ 

পরিকল্পনামন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250