রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

সাংবাদিকদের নিরাপত্তায় ওয়েজবোর্ড প্রয়োজন: পরিকল্পনা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৯ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির প্রয়াত সাধারণ সম্পাদক কার্টুনিস্ট এম. এ. কুদ্দুসের স্মরণসভায় বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: সংগৃহিত

সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন , ‘আপনাদের (সাংবাদিকদের) জন্য ওয়েজবোর্ড ঘোষণা হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। তবে কেউ এটা মানে, কেউ মানে না। ওয়েজবোর্ড যেহেতু সবার সাথে আলোচনা করেই হয়েছে, তাহলে মানবে না কেন?’ 

শুক্রবার (২৫  আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এম এ কুদ্দুসের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।

এসময় মন্ত্রী আরো বলেন, ‘সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা আছে। আমরা সরকারি চাকরিতে যেমন নিরাপত্তা পাই, আপনারা সাংবাদিকরা তেমনটা পান না।’

সভায় তিনি পত্রিকায় কার্টুনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, ‘একটি কার্টুনের মাধ্যমে হাজারো শব্দের চেয়েও বেশি কিছু বোঝানো যায়। কিন্তু বর্তমানে পত্র-পত্রিকায় আগের মতো কার্টুন দেখি না। পশ্চিমা জগতে কার্টুনের বিশাল ভূমিকা রয়েছে। এই কার্টুনের সৃজনশীল স্রষ্টা ছিলেন এম এ কুদ্দুস।’

প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের সম্মানে আয়োজিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী হক এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা, ডিইউজে সাধারণ সম্পাদক আকতার হোসেন ও সহ-সভাপতি মানিক লাল ঘোষ, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, সাংবাদিক-উপস্থাপক গোলাম মোর্তোজা, প্রয়াত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্ত্রী তানিয়া কুদ্দুস, ঢাকাস্থ রাজবাড়ী  সাংবাদিক সমিতির সহ-সভাপতি  শাহীন হাসনাত, সাংগঠনিক সম্পাদক অরন্য গফুর, দপ্তর সম্পাদক শামীম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান হিমেলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এম.এস.এইচ/ 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ওয়েজবোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250