মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামীদের জামিন চতুর্থবারের মতো নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৬ জনের জামিন আবেদন চতুর্থ বারের মতো নামঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (২৭ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন। এসময় তিনি মামলার আসামী  মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান, জাকিরুল ইসলাম, রেজাউল করিম, গাজী শামীম, ও আসলাম মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসূফ আলী গণমাধ্যমকে বলেন, “সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় কারাগারে থাকা ১৬ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলমসহ ৬ আসামি জামিনের আবেদন করে। আজ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীদের শুনানি শেষে ওই ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন।”

উল্লেখ্য গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০ থেকে ১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করেন। এ সময় চেয়ারম্যানের ছেলে রিফাত নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় নাদিমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম হত্যা মামলা দায়ের করেন।

এম.এস.এইচ/

জামালপুর সাংবাদিক নাদিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250