বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে অপহরণ ও হত্যার অভিযোগে করা মামলায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন মুঠোফোনে সুখবর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাধবদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি নুরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ।’ 

‘একই সময় ময়মনসিংহের গৌরিপুর থেকে অন্য আসামি হযরত আলীকেও গ্রেফতার করা হয়েছে,’ বলেন ওসি কামাল। এ নিয়ে এ মামলায় মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হলো।

নিহত কিশোরী একটি পোশাক কারখানার কাজ করতো এবং পরিবারের সঙ্গে দড়িকান্দি এলাকায় ভাড়া বাসায় থাকতো। নিহতের বাবা আশরাফ হোসেনের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে নুরুলের নেতৃত্বে ছয় যুবকের একটি দল তার মেয়েকে অপহরণের পর ধর্ষণ করে।

তিনি গণমাধ্যমে জানান, এ ঘটনায় মামলা করার চেষ্টা করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ‘থানায় যাওয়ার পথে আমাদের আটকে দেওয়া হয়। ভয় পেয়ে বাড়িতে চলে আসি,’ বলেন তিনি।

আশরাফ জানান, পরে তারা মহিষাশুড়া ইউনিয়নের সাবেক মেম্বার আহম্মদ আলীর কাছে ঘটনাটি জানান, যিনি সামাজিক সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করেন।

নিহতের বাবার অভিযোগ, সালিশের সময় আহম্মদ আলী অভিযুক্তদের সঙ্গে সমঝোতা করে মোটা অঙ্কের টাকা নেন। এরপর তাদের গ্রাম ছাড়ার জন্য চাপ দেওয়া হয়। ‘কিন্তু নুরুল আমার মেয়েকে অনুসরণ করতেই থাকে। নিরাপত্তাহীনতায় আমরা তাকে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নিই’, বলেন তিনি।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৫শে ফেব্রুয়ারি আশরাফ হোসেন মেয়েকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার পথে বরইতলা এলাকা থেকে নুরুল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে।

গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250