বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

সাত কলেজের দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ মনোনয়ন প্রকাশ করা হয়। আগামী ২ সেপ্টেম্বর তৃতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হবে

মঙ্গলবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এবারের তালিকায় বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে ‘কলেজ-বিষয়’ মনোনয়ন দেওয়া হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করতে হবে। যেসব শিক্ষার্থী মনোনয়ন পেয়েছে তাদের আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালু করতে পারবেন। এক্ষেত্রে তিন হাজার টাকা অগ্রিম ফি দিতে হবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ)  অনার্স (স্নাতক) প্রথম বর্ষের শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে।

আর.এইচ

সরকারি সাত কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250