রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

সানি দেওলকে খুঁজে দিলে মিলবে ৫০ হাজার টাকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সানির ছবি দিয়ে একটি পোস্টার টানিয়ে গুরদাসপুর, পাঠানকোট এলাকাবাসী নিখোঁজ হয়েছেন জানিয়েছেন। খুঁজে দিতে পারলে নগদ ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ‘গদর-২’ সিনেমা দিয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছেন সানি দেওল। ৫০০ কোটির ব্যবসা করেছে তার নতুন এই ছবি। এমন সাফল্যেই যেন এ অভিনেতার পুনর্জন্ম হলো। এর মধ্যেই হঠাৎ নিখোঁজ অভিনেতা।

ভারতে বিভিন্ন জায়গায় সানি দেওলের নামে নিখোঁজ পোস্টার সাটানো হয়েছে! শুধু তাই নয় খুঁজে দিতে পারলে মিলবে নগদ ৫০ হাজার টাকার পুরস্কার!

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সানি দেওল অভিনেতা হওয়ার পাশাপাশি পাঞ্জাবের গুরদাসপুরের সাংসদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুরদাসপুরের বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান সানি।

কংগ্রেসের প্রতিপক্ষকে প্রায় ৮২ হাজার ভোটে হারিয়ে সাংসদ হন এই অভিনেতা। তার পর থেকেই নাকি নিজের নির্বাচনী এলাকায় দেখাই মেলেনি তার। আর এতেই ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর। 

আরো পড়ুন: জাহ্নবী কাপুরের বিয়ের গুঞ্জন

তারা সানির ছবি দিয়ে একটি পোস্টার টানিয়ে দেন গুরদাসপুর, পাঠানকোট এলাকায়। যেখানে লেখা, ‘নিখোঁজ হয়ে গেছেন, খুঁজে দিন। বিজেপি সাংসদ হারিয়ে গেছেন, খুঁজে দিতে পারলে রয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার।’

স্থানীয়দের মতে, জেতার পর থেকে একবারও নাকি দেখা যায়নি এ সাংসদকে। স্থানীয় অভাব-অভিযোগও তার অজানা। 

অপরদিকে, ‘গদর-২’ হিট হওয়ার পরই সানি জানান রাজনীতিতে থেকে অবসর নিতে চান তিনি। অভিনয়ই তার জগৎ, রাজনীতি নয়।

এসি/ আই.কে.জে/



সানি দেওল ৫০ হাজার টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250